২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাঙালির বৈশাখী মেলা

আবহমান বাংলার বর্ষবরণ ও বৈশাখী মেলার বর্ণাঢ্য আয়োজনে সরব হয়েছিল যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 08:24 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

স্থানীয় সময় রোববার বার্কমার হাই স্কুল মিলনায়তনে সন্ধ্যে সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ  আয়োজনের উদ্যোক্তা ছিল জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।

নির্ধারিত দিনক্ষণের এক সপ্তাহ আগেই বাংলা ১৪২৬ কে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের নারী পুরুষ শিশু কিশোরের অংশগ্রহণে বরণ করে নেয়া ঢাক-ঢোল, খোল করতালসহ নানা বাদ্যযন্ত্রের ঐকতানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।

এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের  জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মোহন জাব্বার, সাধারণ সম্পাদক উত্তম দে, দুই উপদেষ্টা দিদারুল আলম গাজী ও আবু লিয়াকত হুসেন।

অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি হিসেবে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান, জাহারা কারিসহেক, কংগ্রেসম্যান পদপ্রার্থী রশিদ মালিক, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি সম্পাদক মোস্তফা মাহমুদ ও সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, আয়োজক সংগঠনের সহসভাপতি শেখ জামাল, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাসান ও মোহাম্মদ রহমান আজাদ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গুনেইট কাউন্টি ডেমোক্রাটিক পার্টি প্রেসিডেণ্ট গ্যাবে ওকায়ে, গুনেইট কাউন্টি শেরিফ পদপ্রার্থী ক্যাবিও টেলর, মোহাম্মদ আলী হোসেন, জসিম উদ্দিন, নাহিদুল খান সাহেল, এম মওলা দিলু, শাকুর মিন্টু, গিয়াস উদ্দিন ভুঁইয়া, আরেফিন বাবুল, নজরুল ইসলাম, মাহমুদ রহমান, সুপর্ণ দে এবং ডিউক খান।

সাংস্কৃতিক পর্বে গান গেয়ে শোনান নতুন প্রজন্মের ক্লোজ আপ ওয়ানের শিল্পী নওরীন ও সৌরভ। এছাড়া কবিতা আবৃত্তি করেন রাশিতা দাশ ও রাশেদ চৌধুরী। 

বাঙালির প্রিয় লাল পেড়ে সাদা শাড়ি আর খোঁপায় ফুল গুঁজে ললনাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া অগণিত নারী-পুরুষ, শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণটি সেদিন একটি মিনি বাংলাদেশে পরিণত হয়।

মেলায় পান্তা, ইলিশ, শুটকি, ঝাল মুড়িসহ স্বদেশের মুখরোচক নানা খাবারের স্টল এবং শাড়ি-চুড়ি, গহনা, সালোয়ার কামিজ, পাঞ্জাবী ও স্বদেশের রকমারি পণ্যের সমাহারে সারাক্ষণ বিকিকিনিতে ব্যস্ত সময় কাটিয়েছে অসংখ্য প্রবাসী।  

ভাস্কর চন্দের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন উত্তম দে, নেহাল মাহমুদ, শেখ জামাল, সৈয়দ মুরাদ, ইলিয়াস হাসান রানা, সাগর চক্রবর্তী, রাশেদ চৌধুরী, শহিদুল ইসলাম ঠান্ডু, আবু নাসের মিলন, কায়েদুজ্জামান, রতন দাস, সৈয়দ কামরান ও শামিমা জাব্বার।মেলাশেষে অংশগ্রহণকারী দর্শক-শ্রোতা, ষ্টল মালিক, স্বেচ্ছাসেবকসহ আর্থিক সহযোগিতায় এগিয়ে আসা স্পন্সরদের আন্তরিক ধন্যবাদ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!