২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমান সেবা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে প্রবাসী বাংলাদেশিদের সেবায় দুইদিন ব্যাপী ভ্রাম্যমান সেবা কার্যক্রমের আয়োজন করেছে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 11:40 AM

Updated : 08 Apr 2022, 04:03 PM

শনি ও রোববার আটলান্টার ইন্ডিয়ান ট্রেইল রোডের দেশি লিলবার্ন ক্যাফে রেস্তোরাঁয় চতুর্থবারের মতো অনুষ্ঠিত এ আয়োজনের ব্যবস্থাপনায় ছিল প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’।

এ কার্যক্রমের পরিচালনায় ছিলেন ওয়াশিংটন ডিসি থেকে আসা বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট অ্যান্ড ভিসা) মোহাম্মদ আসফাকুল নোমান। সঙ্গে ছিলেন দেওয়ান আলী আশরাফ (রাজনৈতিক কাউন্সেলর), মনজুর এলাহী (রাষ্ট্রদূতের সচিব) ও নুর মোল্লা (প্রশাসনিক কর্মকর্তা)।

এবছর জর্জিয়া রাজ্যসহ আশপাশের টেনেসি, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও অ্যালাব্যামা রাজ্যের ৫০৫ জন বাংলাদেশিকে সেবা দেওয়া হয়েছে বলে জানায় দূতাবাস। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারীদের পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’এর অনুমোদন ৩৫৪টি, মেশিন রিডেবল নতুন পাসপোর্ট তৈরিকরণ ৬টি, মেয়াদউত্তীর্ণ পাসপোর্টে তৈরিকরণ ১৩৪টি, পাওয়ার অব অ্যাটর্নি ৭টি এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণের আবেদন ছিল ৪টি।

‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার’ নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আলী মানিক, সভাপতি শাকিরা আলী বাচ্চি ও সাধারণ সম্পাদক অভিষেক শ্যাম ভ্রাম্যমান দূতাবাসের সেবা গ্রহণের কাজে দূতাবাস কর্মকর্তা, কার্যকরী কমিটির সব সদস্যসহ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

ভ্রাম্যমান কার্যক্রমে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন আয়োজক সংগঠনের মিনহাজুল ইসলাম বাদল, মোহাম্মদ রহমান রুবন, সৌরভ তালুকদার, হাসান চৌধুরী সুহেল, খন্দকার আব্দুল হক, ফয়সাল শেখ জুয়েল, রেবেকা বেগম ও মন্তোষ রায়।

স্বেচ্ছাসেবক ছিলেন সৈয়দ ফিরোজ, এনামুল হক, আবু তালুকদার, মোহাম্মদ আলী খান সজল, হুমায়ুন কবির কাওসার, মাহবুবুর রহমান ভূঁইয়া, সৈকত প্রধান, রাসেল ভূঁইয়া ও লিওন। এছাড়া ‘লিলবার্ন ক্যাফে’ রেস্তোরাঁর মালিক হান্নান চৌধুরীকে এ কার্যক্রমের জন্য মিলনায়তন ব্যবহার করতে দেওয়ায় কৃতজ্ঞতা জানানো হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!