নিউ ইয়র্কে পিপলএনটেক এর নতুন ক্যাম্পাস উদ্বোধন
যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রশিক্ষণ ও চাকরির সন্ধানদাতা প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’ তাদের নিউ ইয়র্ক ক্যাম্পাস উদ্বোধন করেছে।
স্থানীয় সময় রোববার দুপুরে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় স্যোস্যাল সিকিউরিটি অ্যাডমিনেস্ট্রেশন ভবনের তৃতীয় তলায় এ নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপসহ শতাধিক আমন্ত্রিত অতিথি এবং প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় পিপলএনটেক এর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ‘প্রবাসের অহংকার’ হিসেবে অভিহিত করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ড. মোমেন’ নামে এক লাখ ডলারের স্কলারশিপের ঘোষণা দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
