ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা
দেবেশ বড়ুয়াকে সভাপতি ও মোহা. আব্দুল মালেক হিমুকে সাধারণ সম্পাদক করে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ফ্রান্স বাংলা প্রেস ক্লাব’ এর নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
স্থানীয় সময় বুধবার প্যারিসের বাংলা ভিশন ব্যুরো অফিসে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য পদে আছেন সিনিয়র সহ সভাপতি অপু আলম, সহ সভাপতি কানাইঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম। এছাড়া সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপকে এক নাম্বার সদস্য করা হয়।
বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মোহা. আব্দুল মালেক হিমু।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
