২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কুইন্স কমিউনিটি বোর্ডে মনোনয়ন পেলেন ৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্স বরো প্রেসিডেন্ট কর্তৃক ২০১৯-২০২১ মেয়াদের জন্য বিভিন্ন কমিউনিটি বোর্ডে সদস্য মনোনয়ন পেয়েছেন ৯ বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 11:57 AM

Updated : 25 Jul 2022, 08:13 PM

বৃহস্পতিবার বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজের অফিস থেকে প্রচারিত তথ্য অনুযায়ী মোট ৩৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, এর মধ্যে ৭৭ জন হলেন একেবারে নতুন।

বিভিন্ন কমিউনিটি বোর্ডে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী ও আব্দুর রহিম হাওলাদার (কমিউনিটি বোর্ড-৩), জুয়েল চৌধুরী ও বদরুন্নাহার খান মিতা (কমিউনিটি বোর্ড-২), রুবি মোহাম্মদ (কমিউনিটি বোর্ড-৪), বেলাল সেলিম (কমিউনিটি বোর্ড-৭), মোহাম্মদ রহমান (কমিউনিটি বোর্ড-৮), এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ ও মোহাম্মদ আলী (কমিউনিটি বোর্ড-১২)।

এছাড়া আরও অন্তত ৯ জন আগে থেকেই এ দায়িত্বে রয়েছেন। তাদের অন্যতম নার্গিস আহমেদ, নাঈমা সুলতানা, নূরল হক, ওসমান চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু ও মিজান চৌধুরী।

নবনিযুক্ত কমিউনিটি বোর্ড মেম্বারদের সম্মানে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

ফাহাদ সোলায়মানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মঈন বলেন, “মার্কিন রাজনীতি ও প্রশাসনে জোরালোভাবে সম্পৃক্ততার বিকল্প নেই। এক্ষেত্রে কমিউনিটি বোর্ড হচ্ছে সিঁড়ি। এই বোর্ডে যারা ভালোভাবে কাজ করবেন তাদেরই ভাগ্য প্রসন্ন হবে সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেটরের পথ ধরে কংগ্রেসে যাবার।”

আরও বক্তব্য দেন ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, ওয়াজেদ এ খান, লুৎফর রহমান লাতু, আসেফ বারী টুটুল, আহসান হাবীব, মাহফুজুর রহমান, আবু তাহের, জয় চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, খন্দকার ফরহাদ ও নুরুল হাসান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!