২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে প্রবাসীদের স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সংগঠন ‘আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 10:54 AM

Updated : 10 Oct 2022, 09:02 PM

স্থানীয় সময় শুক্রবার দিনটি উপলক্ষ্যে আয়োজিত আরব উপসাগরে দিনব্যাপী নৌ-ভ্রমণে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।

আয়োজক সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও নৌ-ভ্রমণ অনুষ্ঠানের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী জাকিয়া হাসানাত ইমরান, দূতাবাসের মিনিস্টার শহীদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সেলর আবদুল আলীম মিয়া, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হক, জনতা ব্যাংক ইউএই কার্যনির্বাহী আমিরুল হাসানসহ প্রায় দুই শতাধিক প্রবাসী।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আয়োজক সংগঠনের সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, গোলাম কাদের ইফতি, এস এম আলাউদ্দীন, সেলিম আনসারি, জাকির হোসেন জসিম, জমির হোসেন ও মাহবুব খন্দকার।

অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশুদের ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, বড়দের জন্য ‘হাটে হাড়ি ভাঙ্গা’, নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ বদল খেলা ও র‍্যাফেল ড্র। সঙ্গীত পরিবেশন করলেন দুবাই থেকে আসা শিল্পী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!