২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি বই মেলার প্রস্তুতিতে সম্মিলনী সন্ধ্যা

‘বিশ্ব জুড়ে বাংলা বই’ স্লোগান নিয়ে ‘আমরা বাঙালি ফাউন্ডেশনের’ আয়োজনে আসছে জুনে বসছে ডিসি বই মেলার দ্বিতীয় আসর; তাই আয়োজক কমিটির সবাই এখন পার করছেন ব্যস্ত সময়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 03:23 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

এর অংশ হিসেবে গত ৩১ শে মার্চ স্থানীয় লেখক, পাঠক ও পৃষ্ঠপোষকদের নিয়ে একটি সম্মিলনী সন্ধ্যার আয়োজন করে বইমেলা আয়োজন কমিটি।

ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসি বইমেলার সমন্বয়ক নাসরিনা আহমেদের সার্বিক পরিচালনায় এ মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন মেলা কমিটির অন্যতম উপদেষ্টা ভয়েস অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ। 

বৃহত্তর ওয়াশিংটনের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, সাংবাদিক ও কমিউনিটি লিডাররা এ আলোচনায় অংশ নেন।

অন্যদের মধ্যে সৈয়দ আশরাফ আহমেদ, নজরুল ইসলাম, সৈয়দ হারেস, আরিফুর রহমান, ফাতেমা সিদ্দিক, আতিয়া মাহজাবিন নীতু, ফকির সেলিম, মোস্তফা তানিম, এন্থনি পিয়ুস গোমেজ, আসীফ এন্তাজ রবি, মিজানুর রহমান খাঁন, সুবীর কাশ্মির পেরেইরা এবং আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর ফজলুর রহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এছাড়া হারুনুর রশিদ, ডা. সোমা বোস, অধ্যাপক জিয়াউদ্দিন, অ্যাডভোকেট অমর ইসলাম, মৃদুল রহমান, কুলসুম খুকি, আবু সরকার ও হাসনাত সানি অংশ নেন মত বিনিময়ে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমরা বাঙালি ফাউন্ডেশনের সহ সভাপতি ও বইমেলা কমিটির সচিব দস্তগীর জাহাঙ্গীর। সার্বিক দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলী বিজয়, পরিচালক (অর্থ) মোস্তাফিজুর রহমান।

ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও নির্বাহী পরিচালক জীবক কুমার বড়ুয়া, যুগ্ন সম্পাদক আমান উল্লাহ, পরিচালক (প্রোগ্রাম) মো. আলতাফ হোসেনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

ডিসি বইমেলার প্রধান সমন্বয়ক কবি সামিনা আমিন ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

পরে ডা. শাহনাজ রহমান সুমি এবং দিনার মনির গানের মধ্য দিয়ে সম্মিলনী সন্ধ্যার সমাপ্তি ঘটে।