২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় উদীচীর স্বাধীনতা দিবস ও সত্যেন সেন জন্মজয়ন্তী পালন

স্বাধীনতা দিবস এবং রাজনীতিবিদ ও সাহিত্যিক সত্যেন সেন জন্মজয়ন্তী পালন করেছে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ কানাডা সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 12:07 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় টরন্টোর হোপ ইউনাইটেড চার্চ ২৫৫০ ড্যানফোর্থ অ্যাভিনিউ হলে এ উপলক্ষে নানা সাংস্কৃতিক আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম।

অনুষ্ঠানের আলোচনা ও স্মৃতিচারণ করেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক ভাষা বিজ্ঞানী ও শিক্ষাবিদ জামিল চৌধুরী।

‘বীরের কণ্ঠে বীরত্ব গাঁথা” শিরোনামে কানাডা বসবাসরত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ পর্বে অংশ নেন মুক্তিযোদ্ধা মো. মাশুক মাহমুদ, আজিজুল হক, গৌরাঙ্গ দেব, সঞ্জিত দাস ও সোহরাব হোসেন।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘মুক্তি’। এতে পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোররা হলো- ক গ্রুপে প্রথম এনজেলিনা প্রামাণিক, দ্বিতীয় আব্রাহাম প্রামাণিক, তৃতীয় জয়িতা চৌধুরী অথই। খ গ্রুপে প্রথম কাজী আজওয়াদ সায়ের, দ্বিতীয় রেজওয়ানা তাবাস্সুম ফিওনা ও অয়ন বর্ধন, তৃতীয় কাজী আরমানী ওয়ার্দা। গ গ্রুপে প্রথম অন্বিতা সাহা এমিলি, দ্বিতীয় অর্ণব বর্ধন ও তৃতীয় তৃষা সাহা। এছাড়া বিশেষ পুরস্কার পায় রায়ান হক।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন কানাডা প্রবাসী শিল্পী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ ইকবাল ও অভিজিৎ পাল। প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন উদীচী কানাডা সংসদের নির্বাহী পরিষদ সম্পাদকমণ্ডলী সদস্য জয় দাশ।

‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোররা হচ্ছে- প্রথম অংকিতা সাহা এনজেলিয়া, দ্বিতীয় আফতাব জহির ও নির্বাচিতা রহমান, তৃতীয় রায়ান জামান মৃধা। ‘বিপ্লবী সত্যেন সেনের জীবন ও কর্ম’ বিষয়ে পুরস্কার পেয়েছে- প্রথম সাম্য সাহা, দ্বিতীয় অন্বিতা সাহা এমিলি ও তৃষা সাহা, তৃতীয় অর্ণব বর্ধন।

রচনা মূল্যায়ন করেন জর্জব্রাউন কলেজের শিক্ষক সুজিত কুমার দত্ত, সেন্টিনিয়াল কলেজের শিক্ষক উদীচী উপদেষ্টা টিটো খন্দকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা আজিম শিউলী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!