২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুনাইয়ে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালন

স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 04:26 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী বান্দার সেরি বেগাওয়ানে দূতাবাস প্রাঙ্গণে দিনটি উপলক্ষে নানা আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দূতাবাস।

হাই কমিশনার মাহমুদ হোসেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। এরপর দূতালয় কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান। একইদিন সন্ধ্যায় বন্দর সেরি বেগাওয়ানের অ্যাম্পায়ার হোটেলের ইন্দিরা সমুদ্র হলে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ের যুব, ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী দাতো পাদুকা সেরি হাজি আমিনুদ্দিন ইহসান। হাই কমিশনার মাহমুদ হোসেন তার বক্তব্যে ব্রুনাই ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় ভ্রমণ সহযোগিতাসহ দূতাবাসের বিভিন্ন কর্মসূচির কথা জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে পরিচালিত ‘সৃষ্টি কালচারাল সেন্টার’। গান পরিবেশন করেন শিল্পী স্বপ্নিল সজিব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!