২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কাতারে বাংলাদেশ ফেস্টিভ্যাল

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কাতারে অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 09:10 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

চলতি মাসের ১৯ থেকে ২৫ তারিখ দেশটির রাজধানী দোহায় এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ফোরাম কাতার’।

বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ জানান, এ ফেস্টিভ্যালে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, ফটো অ্যাক্সিবিশন ছাড়াও আয়োজনে ছিল চলচ্চিত্র ‘আয়নাবাজি’ প্রদর্শন।

১৯ মার্চ স্থানীয় সময় বিকেলে কাতার কালচারাল ভিলেজ ‘কাতারায়’ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কঙ্গোর অনারারি কনসাল জেনারেল জিয়াউদ্দিন আদিল, আলোকচিত্রী নাইজেল ডোয়েজ ও কাতারার ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্সের ব্যবস্থাপক মারিয়াম মজিদ আল সাদ। অনুষ্ঠানে কাতারের নাগরিক ও বিভিন্ন পর্যটকরা ছাড়াও ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে, পর্তুগাল, ইউক্রেন ও তুরস্কসহ ২৫টি দেশের রাষ্ট্রদূত অংশ নেন।

উৎসবের অংশ হিসেবে ‘মাশুর-উল-হক মেমোরিয়া স্কুল অ্যান্ড কলেজে’ বাংলাদেশ ও কাতারের ঐতিহ্য নিয়ে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের ৮০ জনেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। এছাড়া উৎসবে ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!