২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

মাহবুব আলম সাগরকে সভাপতি ও শামীর জাহান সম্রাটকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 04:03 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

শনিবার যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়, কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে আছেন সোহরাব উদ্দিন আহমেদ।

সংগঠনটির নিউ ইয়র্ক কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুজ্জামান সরদার স্বাক্ষরিত এ ঘোষণায় বলা হয়, ‘গত ২৪ মার্চ যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ জর্জিয়া স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন করেছেন।’

আগামী ৩০ দিনের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে গত বছর ১৬ সেপ্টেম্বর জর্জিয়া অঙ্গরাজ্যের মেরিয়েটা শহরের ডেল্ক রোডের একটি হোটেলে জর্জিয়া অঙ্গরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আহ্বায়কআবুল হাসানের সভাপতিত্বে ওই সম্মেলনে বাংলাদেশ থেকে আসা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার প্রধান অতিথি ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!