২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের সম্মাননা পেলেন ৭ প্রবাসী

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন ৭ প্রবাসী বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 03:29 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিল আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানের সংগঠক ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী।

এতে ৩ প্রবাসী বাংলাদেশিকে ‘সিটি কাউন্সিল প্রক্লেমেশন’ এবং আরও ৪ জনকে ‘সিটি কাউন্সিল সাইটেশন’ দেওয়া হয়। ‘সিটি কাউন্সিলের প্রক্লেমেশন’ পান সমাজকর্মী রব চৌধুরী, নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠনের প্রধান সুজাত খান এবং ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন’ নিউ ইয়র্ক শাখার সাবেক প্রেসিডেন্ট মাসুদ কাদির।

সমাজসেবায় ‘সাইটেশন’ পেয়েছেন মুক্তিযোদ্ধা এ এস এম মাসুদ ভূইয়া, নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন আব্দুল্লাহ, কমিউনিটি নেতা এ এইচ এম লুৎফর রহমান লাতু এবং নূরল হাসান।

Image
‘সাইটেশন’ প্রাপ্তদের সঙ্গে কাউন্সিলম্যান ও ডেমোক্র্যাটিক পার্টির নেতারা

‘সাইটেশন’ প্রাপ্তদের সঙ্গে কাউন্সিলম্যান ও ডেমোক্র্যাটিক পার্টির নেতারা

অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি কাউন্সিলম্যান ফ্রান্সিসকো পি ময়া, কাউন্সিলম্যান ব্যারি এস গ্রডেনচিক, অ্যাটর্নি মঈন চৌধুরী ও ‘বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের’ সভাপতি নজমুল ইসলাম চৌধুরী।

এর আগে প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’ শিল্পীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে বিপার শিল্পীরা মুক্তিযুদ্ধের সঙ্গীত পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!