২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভায় স্বাধীনতা দিবসে বাংলাদেশ মিশনের অভ্যর্থনা সভা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে অভ্যর্থনা সভার আয়োজন করেছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 03:02 PM

Updated : 08 Apr 2022, 03:59 PM

মঙ্গলবার সন্ধ্যায় জেনেভায় জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপারটি অর্গানাইজেশন’ সদর দপ্তরের একটি অভিজাত হলে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দূতাবাস।

জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও তার স্ত্রী মমতাজ আহসান দূতাবাসের পক্ষে এ অভ্যর্থনার আয়োজন করেন।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং রাষ্ট্রদূত এম শামীম আহসান শুভেচ্ছা বক্তব্য দেন।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বাংলাদেশ থেকে আসা অতিথি, স্থায়ী মিশনের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রদূত আহসানের আতিথিয়তার জন্য তাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা ইমরান খান মুরাদ, আশোক কুমার রবি, সহ সভাপতি অরুন বরুয়া, হারুন অর রশিদ, সাব্বির হোসেন রনি, মোর্শেদ গোলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, বিপুল তালুকদার, সৈয়দ কামরুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইকবাল।

এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী নেতা কাজী আসাদুজ্জামান, নজরুল জমাদার, মাহাবুব হাসান সুমন ও শাহ আলম ফারুক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!