২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় ‘বাংলাদেশ উৎসব’ পালনের প্রস্তুতি প্রবাসীদের

দক্ষিণ কোরিয়ায় ‘বাংলাদেশ উৎসব’ পালনের প্রস্তুতি নিচ্ছেন দেশটিতে বসবসরত বাংলাদেশি শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 11:33 PM

Updated : 08 Apr 2022, 03:43 PM

স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের হলঘরে দূতাবাসের আয়োজনে এ উপলক্ষ্যে মতবিনিময় সভা করেন তারা।

কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের ‘অ্যামপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে’ (ইপিএসে) দক্ষিণ কোরিয়া আসা প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সমাধান নিয়ে এ সভায় আলোচনা করা হয়।

এতে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

এরপর ইপিএস কর্মীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম শ্রম সচিব মুকিমা বেগম।

উদ্যোক্তা বিষয়ক উপস্থাপনা করেন কাউন্সেলর মোহাম্মদ  মাসুদ রানা চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!