কাউন্সিলম্যান হিসেবে আবার শপথ নিলেন নূরন্নবী
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের প্লেইন্সবরো টাউটশিপের কমিটি ম্যান বা কাউন্সিল ম্যান চতুর্থবারের মতো শপথ নিয়েছেন নূরন্নবী।
স্থানীয় সময় বুধবার অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই শপথ নেন মুক্তিযোদ্ধা নূরন্নবী।
তিন বছর মেয়াদি এ আসনে জন্যে এটি হচ্ছে তার চতুর্থ বিজয়। ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে ২০০৭ সাল থেকেই তিনি জয়ী হয়ে আসছেন ।
গত নভেম্বরের নির্বাচনে প্রবাসী নূরন্নবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্লেইন্স বরো টাউনশিপে আর কোনও বাংলাদেশি থাকেন না। অর্থাৎ শ্বেতাঙ্গ অধ্যুষিত এ এলাকার সকল মানুষের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন টাঙ্গাইলের সন্তান নবী। ২০২১ সাল পর্যন্ত মেয়াদে সুন্দরভাবে দায়িত্ব পালনে প্রবাসীদের আন্তরিক সমর্থন কামনা করেছেন তিনি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
