যুক্তরাষ্ট্র-প্রবাসী মুক্তিযোদ্ধা সারোয়ার মোহাম্মদ মারা গেছেন
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধা সারোয়ার মোহাম্মদ (৬৮) মারা গেছেন।
তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাউড়া গ্রামে, পিতার নাম আব্দুস সোবহান পাটোয়ারী।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির হ্যামস্ট্যাডে মে ফেয়ার কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভারতের আগরতলায় প্রশিক্ষণ নিয়ে সুবেদার কমান্ডার লুৎফুর রহমানের অধীনে ২ নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন সারোয়ার মোহাম্মদ। মুক্তিযুদ্ধে যাবার আগে তিনি জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন।
চিরকুমার সারোয়ার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৭৮ সালে। তিনি নিউ ইয়র্কের অ্যাস্টেরিয়ায় প্রবাস জীবনযাপন করতেন।
তার আত্মীয়রা জানান, সারোয়ার মোহাম্মদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অ্যাস্টোরিয়াসহ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলে। এরপর তাকে নেওয়া হয় হ্যামস্টাডে কেয়ার সেন্টারে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
