জাপানে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস পালিত
বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উদযাপন করেছে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার সকালে টোকিওতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
