২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয় শ্রমিক সংগঠনের সম্মেলন

যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয় শ্রমিকদের সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল) এর ১১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2018, 11:22 AM

Updated : 11 Oct 2022, 12:48 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো সংলগ্ন একটি মিলনায়তনে ‘সাউথ এশিয়ান্স- আওয়ার মুভমেন্টস, আওয়ার স্ট্রেংথ’ শ্লোগানে এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৮ দেশের অভিবাসীরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেন আসালের জাতীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দিন। সংগঠনের বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন আসালের জাতীয় সাধারণ সম্পাদক এম করিম চৌধুরী।

এতে বক্তৃতা দেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ বাংলাদেশি-আমেরিকান নীনা আহমেদ।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়দের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। প্রশাসনেও স্থান করে নিয়েছেন অনেকেই। এ অবস্থায় পিছিয়ে থাকার অবকাশ নেই। সাহস করে সম্মুখে এগুতে হবে। এজন্যে দরকার ঐক্যবদ্ধ থাকার। আসাল তেমনি একটি প্ল্যাটফরমে অবতীর্ণ হয়েছে।”

সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্য পার্লামেন্টে সিনেটর হিসেবে জয়ী বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান বলেন, “জর্জিয়া অঙ্গরাজ্য সিনেটে এ প্রথম একজন বাংলাদেশি তথা দক্ষিণ এশিয় জয়ী হলেন। বিজয়ের এ ধারাকে অব্যাহত রাখতে হবে ঐক্যের বন্ধন সংহত করার মধ্য দিয়ে।”

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আসালের এ কনভেনশন কমিটির চেয়ার ও আসাল ব্রুকলিন চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুজিবুর রহমান মজুমদার।

অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- নিউ ইয়র্ক স্টেট সিনেটের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-ক্যাসিনস, নিউ ইয়র্কের কম্পট্রোলার স্কট স্ট্রিনজার, ম্যানহাটান বরো প্রেসিডেন্ট গ্যালে এ ব্রুয়ার, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, স্ট্যাটেন আইল্যান্ড কংগ্রেসম্যান ম্যাক্স রোস, নিউ ইয়র্ক স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন, স্টেট অ্যাসেম্বলিওমান ক্যাটালিনা ক্রুজ, অ্যাসেম্বলিম্যান ব্রঙ্কস মাইকেল এ ব্লেক, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলিওম্যান এলিসা এল হান্ডম্যান, অ্যাসেম্বলিওম্যান ল্যাট্রিস ওয়াকার, অ্যাসেম্বলিওম্যান জেমিক উইলিয়ামস, অ্যাসেম্বলিওম্যান ডায়না সি রিচার্ডসন, মুসলিম অ্যাসেম্বলিম্যান চার্লস ডি ফল, সিটি কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, কাউন্সিলম্যান বেঞ্জামিন কালোস, রিটসি টরেস, কাউন্সিলম্যান ব্যারি গডেনচিক, কাউন্সিলম্যান ডোনোভান জে রিচার্ডস, কাউন্সিলম্যান ম্যাথিও ইগোনে এমডি, কাউন্সিলম্যান জোমানি ডি উইলিয়ামসম ও কাউন্সিলওম্যান ক্যারলিনা রিভেরা।

সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও প্যানেল ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেলিস্টরা আলোচনা শেষে তাদের সুপারিশ পেশ করেন।

এর মধ্যে ‘অর্গানাজিং সাউথ এশিয়ান আমেরিকান উইম্যান প্রবলেমস উই ফেইস’ শিরোনামে আলোচনায় অংশ নেন ডিস্ট্রিক্ট লিডার নীতা জৈন, নিউ ইয়র্ক সিটি ভোটার অ্যাসিসটেন্স কমিশনার মাজেদা এ উদ্দিন, নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টের ইমিগ্রেশন অ্যাফেয়ার্সের কাউন্সিল ও ডিরেক্টর জেনিফার রাজকুমার, কাউন্সিল অ্যাট-লার্জ অ্যাটর্নি সোমা সাঈদ। এ প্যানেলে সঞ্চালক ছিলেন আসাল উইম্যান’স কমিটির চেয়ার সাহনা বেগম ও স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টার উইম্যান’স কমিটির চেয়ার ফারহানা আহমেদ।

অনুষ্ঠানে অতিথি ছাড়াও বক্তব্য দেন ডাউনস্টেট রিজিওনাল ডাইরেক্টর হেরশ পারেখ, পাবলিক এমপ্লয়ি ফেডারেশন প্রেসিডেন্ট ওয়েন স্পেন্স, অর্গানাইজেশন অ্যানালিস্টের চেয়ারপারসন রবার্ট জে ক্রোগানসহ মূলধারা ও আসালের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘পাবলিক স্কয়ার : স্পিক ইউর মাইন্ড- ফিল ফ্রি টু ক্রিটিক আসাল’ এর মডারেটরের দায়িত্বে ছিলেন ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমিদুল হক।

ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসালের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, সঙ্গে ছিলেন অপর ভাইস প্রেসিডেন্ট নূরল হক। শপথ বাক্য পাঠ করান আসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের ইউথ কমিটির ফাতিন ইসতিয়াক।

রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন চ্যাপ্টারস আন্ডার ক্রিডেনশিয়ালস কমিটির চেয়ার মোশাররফ চৌধুরী। অন্যান্য দায়িত্বে ছিলেন আনোয়ার উদ্দিন, অ্যাশলি রাজাকারুনা ও মিশেল ভেল্টজার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!