২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের মুক্তি দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন দলটির কিছু নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 11:13 AM

Updated : 25 Jul 2022, 08:39 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের জ্যামাইকায় হিলসাইডে এ বিক্ষোভের আয়োজন করে ‘বৃহত্তর কুমিল্লাবাসী, নিউ ইয়র্ক’।

সমাবেশ থেকে ২০০৪ সালের ২১ অগাস্ট গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার আসামী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে জারি করা হুলিয়া প্রত্যাহারের দাবিও জানানো হয়।

বিক্ষোভে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুগ্ম সম্পাদক দেওয়ান কাওসার, তারেক পরিষদের নেতা হুমায়ূন কবীর ও আনিসুর রহমান।

জসীমউদ্দিন বলেন, “গণতন্ত্রের লেবাসে নব্য স্বৈরাচার শেখ হাসিনার কারণে বাংলাদেশ থেকে গণতন্ত্র আজ নির্বাসিত।”

অলিউল্লাহ বলেন, “নির্বাচনে জনপ্রিয় নেতাদের গ্রেপ্তার করে আওয়ামী-বাকশালীরা আবারো ক্ষমতায় যেতে চাচ্ছে। কিন্তু বাংলার জনতা আর সে সুযোগ দেবে না।”

সাঈদুর রহমান সাঈদ বলেন, “কুমিল্লা অঞ্চলের জনপ্রিয় রাজনীতিকদের অন্যতম ব্যারিস্টার রফিক, এহসানুল হক মিলন আর কায়কোবাদের বিজয় কোনভাবেই ঠেকিয়ে রাখা যাবে না। ব্যালট বিপ্লবের মধ্য দিয়েই তাদেরকে কারামুক্ত করা হবে।“

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!