২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে যুবলীগের জেল হত্যা দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতে জেল হত্যা দিবস পালন করেছে যুবলীগ আবুধাবি শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 03:08 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

দিবসটি উপলক্ষে স্থানীয় সময় শনিবার রাতে একটি আলোচনা সভার আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। 

কামরুল হাসান জুয়েলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মো. রফিকুল হক।

প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, প্রধান বক্তা ছিলেন পরিষদ সাধারণ সম্পাদক নাছির তালুকদার।

ইফতেখার হোসেন বাবুল বলেন, “জাতীয় চার নেতা হত্যা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, আহসান উল্লাহ মাস্টার হত্যাসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ড একসূত্রে গাঁথা, যার উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তাই আমাদেরকে যে কোনো ষড়যন্ত্রের বিরূদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, মইনউদ্দিন, আয়োজক সংগঠণের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জসীম, সদস্য সচিব মাহবুব খোন্দকার, দিদারুল হক, মহিউদ্দীন মহী, এস এম আলাউদ্দীন, সজল চৌধুরী, নাসির মামুন ও মোহাম্মদ খোরশেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!