সিডনিতে শেখ হাসিনার জন্মদিন পালন
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছেন দেশটিতে প্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় সিডনিতে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ ও অস্ট্রেলিয়া যুবলীগ।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিল্টনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ সভাপতি এনায়েতুর রহিম বেলাল।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অস্ট্রেলিয়া ডাকবিভাগ থেকে প্রকাশিত দুটি ডাকটিকেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন- সংসদের সদস্য কামরুন্নাহার চৌধুরী, আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা নূহ আলম লেনিন, সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী খান ও বেসরকারি উন্নয়ন কর্মকর্তা সায়েদুল আরেফিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
