কোরিয়ায় ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও আনসান নগর কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’।
বুধবার দেশটির আনসান শহরের গেয়ংগি টেকনো পার্কে এ মেলায় প্রবাসীরাসহ কোরিয়ান ও বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন।
তিনি বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর লক্ষ্য অর্জনে প্রবাসী ও কোরিয়ানদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
মেলায় নকশিকাঁথা, হস্তশিল্প, টি-শার্ট, লুঙ্গি, পাঞ্জাবি, চা, সিরামিক পণ্য, ওষুধ ও বই প্রদর্শন করা হয়। পরিবেশিত হয় লোকসঙ্গীত ও নৃত্য।
