২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের কমিটি পুনর্গঠন

সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার কমিটি পুনর্গঠন করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 05:03 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে ফোরামের কার্যকরী কমিটির বৈঠকে গঠিত নতুন এ কমিটির তথ্য শীঘ্রই কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে জানায় সংগঠনের নেতারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

এতে মুক্তিযোদ্ধা ও লেখক নূরন্নবীকে প্রধান করে ৩ সদস্যের উপদেষ্টা পরিষদের অন্য দুই সদস্য হলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও কণ্ঠযোদ্ধা শহীদ হাসান।

সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবুকে সহকারী সাধারণ সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়ায় সেই শুন্য পদে প্রচার সম্পাদক শুভ রায়কে নিয়োগ দেওয়া হয়।

অন্যান্য পদে রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক কমিউনিটি কর্মী উইলি নন্দ, সহ সভাপতি শহীদ পরিবারের সন্তান নাহিদ সিতারা নজরুল, বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মহিলা সম্পাদক সবিতা দাস ও সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক শুভ রায়।

গত বছরের মতো এবারও নতুন প্রজন্মের অংশগ্রহণে ‘বিজয়ের রচনা প্রতিযোগিতার’ সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে কমিউনিটির সব টিউটোরিয়াল, বাংলা ও সঙ্গীত শিক্ষা স্কুলে যোগাযোগের সিদ্ধান্তও এসেছে। 

সভায় অংশ নেওয়া অন্য নেতাদের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারুন ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রফিক আহমেদ ও সাংবাদিক কানু দত্ত।

আগামী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!