২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশির জয়

সুইডেনে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে জয় পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মহীবুল তানিম, সুইডেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 03:53 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

বিজয়ী রুহুল আমিন বিল্লালের বাড়ি গাজীপুরে, তিনি মুক্তিযোদ্ধা প্রয়াত সামসুল হকের ছেলে।

স্থানীয় সময় রোববার সুইডেনের সারাদেশ জুড়ে অনুষ্ঠিত নির্বাচনে স্টকহোমের কমুনে দি সিগটুনা কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। বিল্লাল স্থানীয় লিবারেল পার্টির প্রার্থী ছিলেন।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় স্থানীয় প্রবাসী ভোটারদের ধন্যবাদ জানান সুইডেনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বিল্লাল।

এদিকে এ বিজয়ে বিল্লালকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলম হোসেন, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার, যুগ্ম সম্পাদক মুস্তাক খান, আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির, কাতার বিএনপির সদস্য সচিব যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক শরিফুল হক সাজু, ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার মনির ও সুইডেন বিএনপির নেতা রেজাউল করিম শিশির।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!