কানাডায় উদীচী শিল্পীগোষ্ঠীর সংবর্ধনা সভা
কানাডা সফররত তিন শিক্ষাবিদকে সংবর্ধনা দিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা।
তারা হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কৃষি বিশ্ববিদ্যালয় শাখা উদীচীর সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নুর মো. তালুকদার এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও উদীচীর সাবেক উপদেষ্টা আব্দুল আওয়াল।
অতিথিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক, কানাডা উদীচীর সহ সভাপতি শিল্পী সুভাষ দাশ ও কানাডা উদীচীর কার্যকরী পরিষদ সদস্য রিনি শাখাওয়াত।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন সাহার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আজফর ফেরদৌস।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বাকসু ভিপি কৃষিবিদ ফায়েজুল করিম, পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে, পিডিআই সমন্বয়ক মাহবুব আলম, বাংলাদেশ থিয়েটার টরন্টো-এর সভাপতি হাবিুবুল্লাহ দুলাল, উদীচী উপদেষ্টা রানা দেবরায় ও টিটো খন্দকার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
