২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির অস্ট্রেলিয়া শাখা একাংশের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 03:26 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

স্থানীয় সময় সোমবার সিডনির ল্যকেম্বার বনফুল রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা করেন তারা।

আয়োজক সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ সদস্য আরিফুল হক।

প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়াতাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বাবুল, বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবীর।

সভায় বক্তব্য দেন খুলনা বিআইটির সাবেক ভিপি সোহেল ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাকির আলম লেনিন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল আলম, খুলনা মহিলা কলেজের সাবেক ভিপি মিতা কাদরী, হাফিজুর রহমান, মো. ফরিদ মিয়া, আলমগীর হোসেন, সৈয়দ তানবীর আলম, শোয়েব জাহাংগীর, মো. ফয়জুর রহমান, ইয়াছিন আরাফাত অপু, মো. ইউসুফ, এম আই চৌধুরী ছোটন, সা’আদ সামাদ, মাহমুদা আরাফাত, তাফতুন নিতু ও বশীর আহমেদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!