২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জালালাবাদ ল সোসাইটির ঈদ পুনর্মিলনী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘জালালাবাদ ল সোসাইটি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 11:26 AM

Updated : 11 Oct 2022, 12:36 PM

রোববার নিউ ইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের আইনজীবী মঈন চৌধুরী।

অনুষ্ঠানে মঈন চৌধুরী বলেন, “নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নেতৃত্ব ডেমোক্র্যাটদের হাতে ন্যস্ত করা সম্ভব না হলে ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের মাত্রা চরমে উঠবে। এর ফলে অভিবাসী সমাজকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই এখন থেকেই সকলকে জোট গড়তে হবে কংগ্রেস, সিনেট, অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের বিজয় নিশ্চিতকল্পে।”

তিনি আরও বলেন, “ডেমোক্র্যাটরা সব সময়ই গরিব, মধ্যবিত্ত ও ন্মিনমধ্যবিত্তদের কল্যাণে কাজ করে। অভিবাসী সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবেও ডেমোক্র্যাটদের বিশাল একটি অহংকার রয়েছে। পরীক্ষিত বন্ধু হিসেবেই সামনের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ল’ সোসাইটির সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ সোসাইটির সভাপতি এমাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আকতারুল ইসলাম ও আইনজীবী সুফিয়ান চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!