রোহিঙ্গা নির্যাতনকারীদের বিচার দাবিতে হলিউডে বিক্ষোভ
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী নির্যাতনে দায়ীদের বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের হলিউডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লস এঞ্জেলেসের হলিউডে ডলবি থিয়েটারের সামনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশি সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান বাবুল ও মিয়ানমারের জাহিদ আরাকানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, নির্যাতনে দায়ীদের আন্তর্জাতিক আদালতে সোপর্দ, সসম্মানে তাদের বাংলাদেশ থেকে স্বদেশ পাঠানোর জন্য মিয়ানমার সরকার, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়া ভারতীয় রাজবিহারী, নেপালি শিদু ও ভুটানের থিমপাও বক্তব্য দেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
