২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি’র সৌদি আরব শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আমিনুল ইসলাম, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 10:45 AM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শুক্রবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সভাপতিত্ব করেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব পরিচালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব নুরুল আমিন।

সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব বলেন, “খালেদা জিয়া ও বিএনপি বাইরে রেখে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান এবং সাবেক কেন্দ্রীয় যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সহ সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!