২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে যুবলীগের জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যুবলীগ শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 06:18 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবুধাবির আল জাফরি হোটেলে এতে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু।

আয়োজক সংগঠনের সদস্য সচিব মাহবুব খোন্দকারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জসীম।

প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিমানের আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক এন সি বড়ুয়া, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আবুধাবি জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক মোল্লাহ, কামরুল হাসান জুয়েল, দিদারুল হক, আলমগীর চৌধুরী, আবদুস সামাদ, আইয়ুব খান ও নাসির উদ্দীন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!