২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ, দোহা মহানগর শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 10:53 AM

Updated : 08 Apr 2022, 06:51 PM

বৃহস্পতিবার দোহার ন্যাশনালে মহানগর বঙ্গবন্ধু পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.মুছা।

সংগঠনের দোহা মহানগরের সভাপতি হাসান মাবুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলির সঞ্চালনায় এসময় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও আদর্শ দিয়ে আলোচনা করেন কাতার কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুন,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকতার কামাল, সাবেক ছাত্রলীগ নেতা ও বাহারাইন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিম ও কাতার যুবলীগের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন চৌধুরী।

এসময় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা মো. মাহসিন খান, যুবলীগ নেতা এম শফিকুল ইসলাম সফি, মো. আবদুল জলিল ও সৈয়দ আরিফসহ অনেকে।

পরে ১৯৭৫ সালে ১৫ অগাস্ট রাতে ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!