খালেদাকে বন্দি রাখার প্রতিবাদে সভা কাতারে
খালেদা জিয়াকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’য় বন্দি রাখা হয়েছে- এমন অভিযোগ জানিয়ে কাতারে প্রতিবাদ সভা করেছে সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম।
বৃহস্পতিবার দোহার নিউ জামান রেস্টুরেন্টে সভা সঞ্চালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মিলাদুন্নবী ও সভাপতিত্ব করেছেন হাসান মাহমুদ রাহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.মুকবুল আহমেদ, কাতার জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সালেহ আহমাদ খোকন, কাতার বিএনপি মুগলিনা শাখার সভাপতি ইসমাঈল মুনছুর ও নাজমা শাখার ফারুক হোসেন।
সভায় অনেকের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহির খান, মহিউদ্দিন কাজল, সাহাদাত হোসেন রিদয় ও মো.রাকিব।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
