২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিসুল হক, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 11:36 AM

Updated : 08 Apr 2022, 06:49 PM

রোববার ভিয়েনার সিটি গেইট হলে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রুহি দাস সাহা ও পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি মিজানুর রহমান শ্যামল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমরান মজুমদার।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, “শেখ কামাল ভাইকে কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। এখনও চোখে ভাসে সেই দীর্ঘ দেহ, ঋজু। পুরু গোঁফ। চোখে কালো ফ্রেমের মোটা কাঁচের চশমা। পরিপাটি করে আঁচড়ানো চুল। ঠোঁটে প্রশ্রয়ের স্মিত হাসি। আমাদের মন ও মননে আলোর শিখার পরশ বুলিয়ে দিয়েছিলেন তিনি। উচ্ছল তারুণ্যের ঈর্ষণীয় উজ্জ্বলতায় শেখ কামাল ছিলেন আমাদের আকর্ষণের কেন্দ্রে।”

তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে মাত্র ২৬ বছর বয়সে নির্মোহ-নির্লোভ প্রাণময় শেখ কামালের রেখে যাওয়া উজ্জ্বল ভূমিকায় আমরা উজ্জীবীত।”

বায়েজিদ মীর বলেন, “বাংলাদেশকে বিশ্বের বুকে ক্রীড়ার মাধ্যমে পরিচিত করানোই লক্ষ্য ছিল শেখ কামালের। সেই কারণেই স্বাধীনতার পর তিনি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজান।”

সাইফুল ইসলাম কবির বলেন, “শেখ কামালের বহু গুণাবলী ছিল যা তাঁর সমসাময়িককালের কারো মধ্যে ছিল না।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!