২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 12:50 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

বুধবার ‘সেন্ড ক্যাসল স্টেডিয়াম’-এ অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন ‘আবদুল কাদের মিয়া   ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর সেক্রেটারি আবদুল কাদের মিয়া। 

মেলায় হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পণ্যের স্টল, খাবারের স্টল, কৃতী ছাত্র-ছাত্রী সম্বর্ধনা, গুণীজন সম্বর্ধনা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম, নিউ জার্সি স্টেট  সিনেটর ভ্যান ড্রিউ, স্টেট সিনেটর ক্রিস ব্রাউন, অ্যাসেম্বলিম্যান জন আরমাটো, আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার, আটলান্টিক কাউন্টির প্রধান নির্বাহী ডেনিস লেভিনসন, কাউন্টির প্রসিকিউটর ডেমন জি টাইনার ও আটলান্টিক সিটির নির্বাচিত কাউন্সিলররা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমদ অতিথিদেরকে বাংলাদেশ মেলায় উপস্থিত প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন।                                                                                                                                                                                                                                                                                                         

মেলায় প্রধান অতিথি আবদুল কাদের মিয়া বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র উদ্বোধন করেন। এই পর্বে আবদুল কাদের মিয়া উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বহুজাতিক এই সমাজে বাঙালি সংস্কৃতি তথা বাংলাদেশকে সমুন্নত রাখতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। এভাবেই আমাদের প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার পাশাপাশি মূলধারায় নিজেদের সুদৃঢ় অবস্থানের জানান দেয়াও সহজ।”

এ সময় আয়োজক সংগঠনের শহীদ খান, মো.সেলিম, সৈয়দ মো.কাউছার, কাঞ্চণ বল, সেলিম সুলতান,   সোহেল আহমদ,   ফরহাদ সিদ্দিক, মিরাজ খানও শুভেচ্ছা বক্তব্য দেন।

এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের প্রধান কাঞ্চণ বল,  ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, সেলিম সুলতান, শামসুল ইসলাম শাহজাহান, মনির হোসেন, আবদুল জামিল, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, জসিম উদদীন, আয়োজক সংগঠনের সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক  সোহেল আহমদ, সংগঠনের  প্রধান উপদেষ্টা  সৈয়দ মো.কাউছার, ‘বাংলাদেশ মেলা-২০১৮’- এর   আহ্বায়ক মো.সেলিম, সদস্য সচিব ফরহাদ সিদ্দিক, প্রধান পৃষ্ঠপোষক মিরাজ খান, সার্বিক তত্ত্বাবধানের প্রধান মাসুদ চৌধুরী, প্রধান সমন্বয়কারী বিপ্লব দাশ, সার্বিক সহযগিতায় প্রধান গোলাম হাফিজ উপস্থিত ছিলেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রবাসে বেড়ে ওঠা শিশু, কিশোর-কিশোরীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সঙ্গীত শিল্পী সান্তনা রায় চৌধুরীর পরিচালনা ও কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্যের নির্দেশনায় ছিলেন। পবর্টি সঞ্চালনা করেন জয়ন্ত সিংহ।

মেলায় বিভিন্ন স্কুলের অষ্টম গ্রেড পর্যন্ত কৃতী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনাপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন আটলান্টিক সিটি হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জনকারী মমতা মিলি ও দশম স্থান অর্জনকারী সালমা বেগম। বিপ্লব দেব এ পর্বের সঞ্চালনা করেন।

আটলান্টিক সিটির তিন কৃতী প্রবাসীকে বাংলাদেশ মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- কমিউনিটি সেবায় সাব্বির হোসেন ভূঁইয়া, সেলিম সুলতান ও সাংবাদিকতায় সুব্রত চৌধুরী। এছাড়া আটলান্টিক সিটি প্রেস ক্লাবকেও ক্রেস্ট দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন আয়োজক সংগঠনের নেতারা। 

প্রধান অতিথি আবদুল কাদের মিয়াকে কমিউনিটি সেবায় অসামান্য অবদানের জন্য সন্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট দেওয়া হয়। আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম, স্টেট  সিনেটর ভ্যান ড্রিউ ও মেলার সদস্য সচিব ফরহাদ সিদ্দিক সম্মিলিতভাবে আবদুল কাদের মিয়ার হাতে ক্রেস্ট তুলে দেন।

মেলার সাংস্কৃতিক পর্বে অংশ নেন সঙ্গীত শিল্পী সায়রা রেজা ও মারিয়া। বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী সৈয়দ আবদুল হাদীও এ সময় গান করেন। শিল্পী আবদুল হাদীকে আজীবন সন্মাননা হিসাবে ক্রেস্ট দেওয়া হয় অনুষ্ঠানে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!