জাতীয় শোক দিবসে কানাডা পিডিআই এর কর্মসূচি ঘোষণা
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে কানাডাভিত্তিক প্রবাসী সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)।
আগামী ১৮ অগাস্ট স্থানীয় সময় বিকেলে টরন্টোর ২৫৫০ ড্যানফোর্থ অ্যাভিনিউর হোপ ইউনাইটেড চার্চে ‘জাতীয় শোক দিবস ও মুক্তিযুদ্ধের চেতনা’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলোচনা সভায় অংশ নেবেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সব ধারার প্রবাসী সক্রিয় রাজনৈতিক নেতা-কর্মী ও রাজনীতি সচেতন ব্যক্তিত্বরা। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচকরা সেই চেতনার প্রয়োগ ও ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন।’
আলোচনা অনুষ্ঠানে দেশপ্রেমিক প্রবাসী প্রগতিশীল, মুক্তমনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে সবান্ধর ও সপরিবারে অংশ নেওয়ার অনুরোধ করেছেন পিডিআই কানাডার যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
