আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
মারা যাওয়া আবদুল মান্নান (৪৭) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত ছদরের জামানের ছেলে।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে দেশটির আল আইনের আল শুয়েইবা এলাকায় একটি মসজিদে ‘জুমার নামাজ পড়া অবস্থায়’ আবদুল মান্নান মারা যান বলে জানান তার নিকটাত্মীয় ও মৃত্যুকালে তার সঙ্গে থাকা আরেক প্রবাসী মুসলিম উদ্দীন।
মুসলিম উদ্দীন বলেন, “প্রায় ৮ বছর আগে আবদুল মান্নান ওমানে আসেন। দুই বছর কর্মহীন থাকার পর সেখানে ইন্টারনেটের ব্যবসা করেন। এরপর দুবছর আগে ভাগ্য বদলের আশায় দালালদের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের আল আইনে আসেন মান্নান, আল রেমাহ এলাকায় আটশ দিরহাম বেতনে একটি খামারে উটচারকের কাজ নেন।”
আবদুল মান্নানের পরিবার
বাংলাদেশে মান্নানের স্ত্রী হাসিনা আক্তার ও এক ছেলে রয়েছে।
আবদুল মান্নানের লাশ বর্তমানে আল আইন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাসের সহায়তায় লাশ দেশে পরিবার-পরিজনদের কাছে পাঠানো হবে বলে জানান মুসলিম উদ্দীন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
