২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ছাত্রলীগের পরিচিতি সভা

ছাত্রলীগ মালয়েশিয়া শাখা নতুন কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 04:37 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলের হলঘরে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নতুন সভাপতি শাহিনুল ইসলাম পাটোয়ারী।

সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় এতে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা।

তিনি বলেন, “আজ আমরা উন্নয়নশীল দেশের পরিচিতি পেয়েছি, একদিন আমরা উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবো। তাই আগামী নির্বাচনে পুণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানাই।”

সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, হুমায়ূন করিব, শফিকুর রহমান চৌধুরী, আবদুল করিম, মনিরুজ্জামান মনির, আলমগীর হুসাইন, শওকত হোসেন তিনু, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, সোহেল বিন রানা,  মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমদ, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, জ্যেষ্ঠ সহ সভাপতি শাহআলম হাওলাদার, তারেকুজ্জামান মিতুল, মালয়েশিয়া ছাত্রলীগের সহ সভাপতি তারেকুল আলম চৌধুরী, সহ সভাপতি লায়েক আহমেদ, যুগ্ম সম্পাদক এম রায়হান কবির, শেখ আরমান হোসেন, জহির রায়হান, রিয়াজ উদ্দিন ফাহাদী, সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদ, আরাফাত হোসেন আলীম, মৌদুদ মোল্লা, আবুল কাশেম শাহীন, জুয়েল ব্যাপারী, সজিবুল ইসলাম ও কাজী মোহাম্মদ ফয়সাল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!