২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্পেন বিএনপির সভা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বিএনপি স্পেন শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 04:27 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

স্থানীয় সময় রোববার রাতে দেশটির রাজধানী মাদ্রিদের বাংলা টাউন রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-ছাত্রীদের উপর হামলারও নিন্দা জানানো হয়।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়ার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম মজুমদার।

খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাবন্দি করা হয়েছে দাবি করে তার মুক্তি দাবি করেন খোরশেদ মজুমদার।

তিনি বলেন, “খালেদা জিয়ার মুক্তির জন্য দেশে-বিদেশে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ-সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

কোটা সংস্কার আন্দোলনকে সাধারণ ছাত্র-ছাত্রীদের ‘যৌক্তিক আন্দোলন’ উল্লেখ করে তিনি আরও বলেন, “সরকার দলীয় সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর যেভাবে নৃশংস-বর্বর হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।”

স্পেন বিএনপির উদ্যোগে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণে নানা কর্মসূচি নেওয়া হবে বলেও খোরশেদ মজুমদার তার বক্তব্যে উল্লেখ করেন।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি স্পেন শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি মোজাম্মেল হোসেন মনু, সহ সভাপতি আবুল খায়ের, আবু তাহের, সোহেল আহমেদ সামসু, নাজমুল ইসলাম নাজু, য্গ্মু সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, হুমায়ূন কবির রিগ্যান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আবু জাফর রাসেল, ছানুর মিয়া ছাদ ও আব্দুল আওয়াল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!