২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফীউল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 11:42 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

নিহত জহিরুল হক সেলিম (৪০) নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে জামালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই ছায়দুল হক ফরাদ জানান, জীবিকার সন্ধানে ২০০৪ সালে সৌদি আরবের দাম্মামে যান সেলিম। পরে সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে গাড়িচাপায় গুরুতর আহত হন সেলিম।

ছায়দুল আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে দ্রুত পুলিশ সেলিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার দু’টি সন্তান রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!