যুক্তরাষ্ট্রে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভা
যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নিউ মেজবান রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভায় সাংবাদিক ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য দিচ্ছেন আব্দুল কাদের মিয়া
অতিথি ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
তিনি বলেন, “বাংলাদেশে টিভি টক শো এখন বিনোদনে পরিণত হয়েছে। মানুষ এটাকে খুব উপভোগ করে। আর এজন্য গভীর রাতেও তারা টিভি সেটের সামনে বসে টক শো দেখেন।”
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শ্যামল দত্ত বলেন, “বাংলাদেশে কোটার অবশ্যই প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশে নারীরা অবহেলিত। চাকরিতে তাদের বিশেষ কোটা থাকা উচিত। তা না হলে সমাজ থেকে নারী-পুরুষের বৈষম্য কখনোই দূর হবে না।
“একাত্তরে কৃষক ও নিম্ন-মধ্যবিত্তের সন্তানরা মুক্তিযুদ্ধ করেছেন। অথচ বাংলাদেশে মুক্তিযোদ্ধারা বয়সজনিত ও নানা কারণে সরকারি চাকরিতে উপেক্ষিত ছিলেন। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য চাকরিতে অবশ্যই কোটা থাকা প্রয়োজন।”
এছাড়াও মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, গণমাধ্যম ব্যক্তিত্ব সাঈদ হোসেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক এটিএম মাসুদ রানা, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, এনামুল হক, নূরল ইসলাম, আব্দুল আওয়াল, লিয়াকত আলী ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
