কুয়ালালামপুর মাতালেন বাংলাদেশি শিল্পীরা
মালয়েশিয়ায় প্রবাসীদের নাচে গানে মাতালেন বাংলাদেশের শিল্পীরা।
স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ায় ‘ঈদ উৎসব’ নামে এ কনসার্টটির আয়োজন করে প্রোডাকশান হাউজ ‘এজিডি পিক্সার্চ এসডিএনবিএইচডি’।
চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় এতে অংশ নেন আইয়ুব বাচ্চু, মিলা, ইমরান ও মালয়েশিয়ান শিল্পী ইয়াজমিন আজিজি।
মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতে শুরু হ্ওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান সেলিম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
