২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বাংলাদেশ

লেবাননে ‘ইন্টারন্যাশনাল মিউজিক অ্যান্ড ড্যান্স এশিয়া ফেস্টিভ্যাল ডে’ অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জহির রায়হান, লেবানন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 11:24 AM

Updated : 08 Apr 2022, 06:38 PM

শনিবার সন্ধ্যায় লেবাননের বিবলসের আমসিত এলাকায় এ ফেস্টিভ্যালের আয়োজন করে ‘ভিরনা স্কুল অফ মিউজিক’।

ফেস্টিভ্যালে এশিয়া থেকে বাংলাদেশ, চীন, ভারত ও শ্রীলংকা এবং আয়োজক দেশ হিসেবে লেবাননসহ মোট পাঁচটি দেশ অংশ নেয়। পাঁচটি দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর দেশগুলো তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করে। এর আগে লেবানিজ শিল্পীদের অংশগ্রহনে লেবাননের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, “ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ লেবাননে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।”

এ উপলক্ষে মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেওয়া বাংলাদেশি শিল্পীসহ সেখানে উপস্থিত থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সকল দর্শক, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!