২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে দূতাবাসকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফীউল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 11:22 AM

Updated : 08 Apr 2022, 06:38 PM

রোববার দূতাবাসের শ্রম উইং আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

প্রায় ২০ লক্ষ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত, আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের এ প্রশিক্ষণ দিয়ে সনদপত্র দেওয়া হয় দূতাবসের পক্ষ থেকে।

অনুষ্ঠানে দূতাবাসের উপ-মিশন প্রধান নজরুল ইসলাম ও দ্বিতীয় সচিব (শ্রম) মো.সফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো.শাহ আলম চৌধুরী, ইকোনমিক মিনিস্টার মো.আবুল হাসান ও শ্রম কাউন্সেলর সরোয়ার আলম।

অফিস ব্যবস্থাপনা ও সরকারী চাকরির বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব মো.বশির, প্রথম সচিব (শ্রম) মো.আসাদুজ্জামান ও কার্যালয় প্রধান ফরিদউদ্দিন আহমেদ।

গত ২৮ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণে সৌদি আরবে অভিবাসী বাংলাদেশিদের মৃতদেহ দ্রুততম সময়ে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া, মৃত ব্যাক্তির সংশ্লিষ্ট পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায় ও বকেয়া পাওনা আদায়, ফ্রি ভিসার নামে লোক পাঠানো বন্ধ করা এবং প্রতারণা বা যে কোন জালিয়াতি করা হলে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!