২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পেশাজীবী সমন্বয় পরিষদের সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 12:01 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

বুধবার সন্ধ্যায় পেশাজীবী সমন্বয় পরিষদের যুক্তরাষ্ট্র শাখা এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান।

শুরুতে কামরুল হাসান খানকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কমিউনিটি নেতা মোর্শেদা জামান। বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে পেশাজীবী সমন্বয় পরিষদে ভূমিকা পালনের জন্যে সংগঠনটির মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কামরুল হাসান খান বলেন, “যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারতেও মত বৃহৎ পরাশক্তিগুলোকে বাংলাদেশের সামগ্রিক কল্যাণে একইধারায় আনার মধ্য দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক কূটনীতিতে ঐতিহাসিক একটি সফলতা অর্জনে সক্ষম হয়েছেন এবং এ বিষয়টি সচেতন বিশ্ব অবাক বিস্ময়ে অবলোকন করছে।”

কামরুল হাসান খান আরও বলেন, “বাংলাদেশ এখন গোটা বিশ্বে উন্নয়নের বিস্ময়। মিডিয়ায় এই প্রবাস থেকে আপনারা যা দেখেন, তার চেয়ে অনেক গুণ বেশি উন্নতি ঘটেছে বাংলাদেশে। এখন ফকির পাওয়া মুস্কিল। উত্তরবঙ্গে মঙ্গা শব্দের বিলুপ্তি ঘটেছে। এসব এখন কল্প-কাহিনীতে পরিণত হয়েছে। সমগ্র জনগোষ্ঠী সুখ-শান্তিতে দিনাতিপাত করছে।”

আলোচনায় আরও অংশ নেন কামাল আহমেদ মুকুল, আইনজীবী জাকির হোসেন ও আয়োজক সংগঠনের প্রচার সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!