২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় গোপালগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের নিয়ে ‘ঈদ পুনর্মিলনী’ করেছে প্রবাসী সংগঠন ‘গোপালগঞ্জ সমিতি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুথি আক্তার, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 05:54 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী সিউলে গাংদোংগুয়ের এক অডিটোরিয়ামে এতে প্রবাসী কমিউনিটির নেতা-কর্মী, ছাত্র-শিল্পী ও চাকরিজীবিরা অংশ নেন।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ মুরাদ হোসেন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর মোহাম্মাদ মাসুদ রানা চৌধুরী, প্রথম শ্রম সচিব জাহিদুল ইসলাম ভূইয়া এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিন।

আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহামুদ মিয়ার উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডেভিড একরাম ও প্রবাসী ব্যবসায়ী আব্দুল মতিন।

গান শোনান বাংলাদেশ টেলিভিশনের সাবেক শিল্পী ঈশিতা ও রইচ চৌধুরী। কবিতা আবৃত্তি করেন ইপিএস বাংলা কমিউনিটির সদস্য আল-আমিন।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ঐতিহ্য ও বাংলাদেশ নিয়ে ভিডিও পরিবেশন করেন নাজমূল হুদা সোহাগ। 

অন্যান্যদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ নিজামুল হক ও খন্দকার রুবেল উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!