পর্তুগালে ঈদুল ফিতর উদযাপিত
পর্তুগালের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপন করেছে।
স্থানীয় সময় সকাল ৮টায় লিসবনের মার্তৃম-মুনিজ পার্কে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন অনেক বাংলাদেশি।
এছাড়াও পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে বাংলাদেশিসহ অংশ নেন পর্তুগাল বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা।
ঈদ উদযাপন কমিটি লিসবন পর্তুগালের আয়োজনে ঈদুল ফিতরের জামাতে অংশ নেন অনেক প্রবাসীরা। নামাজ শুরুর আগে বয়ান করেন মার্তৃম-মুনিজ জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম মোল্লা ও নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের খতিব মাওলানা আবু সাঈদ।
লিসবন ছাড়াও পর্তুগালের পোর্তো, আলগ্রাভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ পড়েছেন। ঈদকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে নানা খাবার ও মিষ্টান্নর আয়োজন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
