২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য হলেন শাহজাহান

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি-আমেরিকান শাহজাহান শেখ দ্বিতীয়বারের মতো ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-১ এর সদস্য মনোনীত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 12:50 PM

Updated : 25 Jul 2022, 08:34 PM

ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ এক চিঠিতে শাহজাহান শেখের এই পুনঃমনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিউনিটি কর্মী শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে এই বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গাজীপুরের কাপাসিয়ার সন্তান শাহজাহান শেখ দীর্ঘদিন থেকে ব্রঙ্কসে বসবাস করছেন এবং স্থানীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন সমর্থক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!