২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কক্সবাজার অ্যাসোসিয়েশনের ইফতার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কক্সবাজার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 11:55 AM

Updated : 11 Oct 2022, 12:24 PM

রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলের এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কক্সবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের প্রধান আইনজীবী মজিবর রহমান। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন কক্সবাজার অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নুরুল আজিম।

নুরুল আজিম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারবাসীকে পাশে দাঁড়ানোর জন্যে অনুরোধ করেন। আন্তর্জাতিক জনমত তৈরির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করেন তিনি।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ তার বক্তব্যে বলেন, “মানবতার প্রশ্নে কক্সবাজারবাসী যে দায়িত্ব নিয়েছে, তা সভ্য বিশ্বে বিরল একটি ঘটনা। রোহিঙ্গাদের সসম্মানে নিজ বসতভিটায় ফিরে না যাওয়া পর্যন্ত সকলকে কক্সবাজারবাসীর পাশে থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক এমপি এমএম শাহীন, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, সাবেক সেক্রেটারি আল জুবায়ের মানিক, আবুল কালাম আজাদ ও সমীরুল ইসলাম বাবলু।

এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আবুল কালাম আজাদের নেতৃত্বে।

মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টও মইনুল ইসলাম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেবিবিএ’র নেতা ফাহাদ সোলায়মান, কবি মিশুক সেলিম, কমিউনিটি নেতা মাকসুদ এইচ চৌধুরী ও কণ্ঠশিল্পী কামরুজ্জামান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!