নিউ ইয়র্কে বহুজাতিক ইফতার আয়োজন
যুক্তরাষ্ট্রে ‘সাউথ এশিয়ান অ্যাকশন নেটওয়ার্ক’-এর উদ্যোগে বহুজাতিক এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে এ ‘ইন্টারফেইথ ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়ে।
বহুজাতিক এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান কোস্টা কন্সট্যানটিডাইন্স।
ডেমোক্র্যাট কোস্টা কন্সট্যানটিডাইন্স বলেন, “নিউ ইয়র্ক সিটির এগিয়ে চলার সাথে মুসলমানদের অবদান অপরিসীম। একইভাবে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির ক্ষেত্রেও মুসলিম আমেরিকানদের শ্রম-মেধা অনস্বীকার্য।”
মাহফিলের অন্যতম আয়োজক বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধান সকল ধর্মের অধিকার নিশ্চিত করেছে। সে আলোকে আমরা পরস্পরের সহযোগী হয়ে এই আমেরিকাকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই।”
তরুণ ডেমোক্র্যাট জয় চৌধুরীর সমন্বয়ে এই মাহফিলের অনেকের মধ্যে উপস্থিত ছিলেন শরাফ সরকার, তৈয়বুর রহমান হারুন, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন সেলিম, আহসান হাবীব ও শিবলী এন ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
