ওয়াশিংটনে বইমেলা ঘিরে প্রবাসীদের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ‘ওয়াশিংটন ডিসি বইমেলা-২০১৮’ ঘিরে প্রস্তুতি নিচ্ছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
আগামী ৩০ জুন ওয়াশিংটনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এ বইমেলায় উদ্বোধন করবেন বলে জানান আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর।
মেলা উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রস্তুতি সভা করেছে মেলায় আয়োজক সংগঠন ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’।
আয়োজক সংগঠনের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বইমেলার প্রধান সমন্বয়ক আনোয়ার ইকবাল কচি।
উপস্থিত ছিলেন ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান ও এবারের মেলার প্রধান উপদেষ্টা ‘আমরা বাঙালি ফাউন্ডেশনের’ প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার।
সভায় বাংলা স্কুল (বিসিসিডিআই) ও ‘বর্ণমালা শিক্ষাঙ্গণ’ এ বইমেলার অফিশিয়াল পার্টনার হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দেয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বইমেলার প্লাটিনাম স্পন্সর ‘৭১ ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা পারভিন পাটোয়ারি ও কবির পাটোয়ারি, ‘বিসিসিডিআই বাংলা স্কুলের’ সভাপতি আতিয়া মাহজাবিন নিতু, ‘ডুয়াফির’ সভাপতি সাবরিনা রহমান শর্মি, ‘চুয়াফির’ সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া, ‘নিউজ বাংলার’ সভাপতি শোয়েব চৌধুরী ও আরিফুর রহমান, ‘বাই’ এর সভাপতি শফি দেলইয়ার কাজল, ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির’ সভাপতি আবু রুমি, ‘বর্ণমালার’ ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলমগির, ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির’ সমন্বয়ক আক্তার হোসেন, ‘আলাপন’ এর পরিচালক আরিফুর রহমান স্বপন, বইমেলার সমন্বয়ক সামিনা আমিন, সমন্বয়ক তারেক মেহেদী, সমন্বয়ক তৌফিক হাসান, সমন্বয়ক রাহাত-ই-আফজা, সমন্বয়ক সেলিম আক্তার, সমন্বয়ক হাসনাত সানি, সমন্বয়ক নুপুর চৌধুরী, সমন্বয়ক কাজী জামান মিতু, সমন্বয়ক নাসিমা মাহমুদ ঝর্ণা, ‘আমরা বাঙালি ফাউন্ডেশনের’ সভাপতি জীবক কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, ফাউন্ডেশনের পরিচালক ফজলুর চৌধুরী, পরিচালক দেওয়ান আরশাদ আলী বিজয়, পরিচালক মো. আমান উল্লাহ, পরিচালক মোস্তাফিজুর রহমান, সঙ্গীতশিল্পী দিনার মনি, পরিচালক মো. আলতাফ হোসে ও সমন্বয়ক রতন নীর।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
